গাইঘাটায় ধানখেত থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, ধৃত ১

Bloodied-body-of-a-young-man-recovered-from-a-paddy-field-in-Gaighata-one-person-arrested

সায়ন ঘোষ, গাইঘাটা : উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত বর্ণবেরিয়ার এক ধানখেত থেকে বুধবার এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে এবং এলোপাথাড়ি কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম বাসুদেব দাস (৪০)। তাঁর বাড়ি গাইঘাটার নোড়াদহ গ্রামে। এই ঘটনায় নাড়ুগোপাল বিশ্বাস নামে রাজবংশীপাড়ার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

Bholanath-Oil

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ণবেড়িয়া রাজবংশীপাড়ায় জমি ইজারা নিয়ে জবাফুল চাষ করতেন বাসুদেব। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ধানখেতে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Megh-Balikar-Deshe

এই ঘটনায় তদন্তে নেমে নাড়ুগোপাল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। কী কারণে এই খুন, তার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

Post a Comment

Previous Post Next Post