নবমীর রাতে পরিবারকে নিয়ে বনগাঁর পুজো মণ্ডপে স্বপন মজুমদার

Swapan-Majumdar-at-a-puja-pandal-in-Bongaon-with-his-family-on-the-night-of-Navami

সায়ন ঘোষ, বনগাঁ : নবমীর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বনগাঁ শহরের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ পরিক্রমা করলেন বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার। পুজোর আনন্দে সামিল হয়ে শহরের একাধিক জনপ্রিয় পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।

Swapan-Majumdar-at-a-puja-pandal-in-Bongaon-with-his-family-on-the-night-of-Navami

এদিন, বনগাঁর অন্যতম আকর্ষণ গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং মতিগঞ্জ ঐক্য সম্মিলনী ক্লাবের দুর্গাপুজো পরিদর্শন করেন তিনি। নবমীর রাতে এই দুই পুজো মণ্ডপেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজো পরিক্রমার সময় গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে উপস্থিত হন স্বপন মজুমদার। সেখানে ক্লাবের সম্পাদক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সঙ্গে পুজোর ভাবনা ও আয়োজন নিয়ে মতবিনিময় করেন তিনি।

Swapan-Majumdar-at-a-puja-pandal-in-Bongaon-with-his-family-on-the-night-of-Navami

পরিবারের সঙ্গে পায়ে হেঁটে পুজো পরিক্রমার মধ্য দিয়ে বনগাঁর উৎসবের আবহে সামিল হন বিধায়ক। নবমীর রাতে শহরের বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের উৎসাহ, আলোকসজ্জা এবং পুজো উদ্যোক্তাদের আয়োজন মিলিয়ে বনগাঁ জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

Creation-Photoworld

Post a Comment

Previous Post Next Post