Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর ঠাকুরনগর সফরের আগে প্রশাসনিক পরিদর্শন

Administrative-inspection-ahead-of-the-Chief-Ministers-visit-to-Thakurnagar

সায়ন ঘোষ, ঠাকুরনগর : আগামী ১ নভেম্বর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠাকুরনগর সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। শনিবার ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত-সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে।

পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম মতুয়াদের ঠাকুরবাড়িতে আসছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর সফর এবং দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনের কর্মসূচির কথা জানান বাগদার বিজেপি বিধায়ক সোমা ঠাকুর।

এই সফরকে ঘিরে ঠাকুরনগরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে। জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। সফরের সময় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা না হয়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Behag-Overseas

মতুয়া সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। ১ নভেম্বরের মূল কর্মসূচির আগে প্রশাসনের এই পরিদর্শনকে নিরাপত্তা প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post