সায়ন ঘোষ, বনগাঁ : ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোট লুঠ এবং এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা জাফর আলি মণ্ডল। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে বনগাঁর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
সুত্রের খবর, পঞ্চায়েত ভোটের সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোট লুঠের পাশাপাশি এক মহিলার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। পরপর দুই তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় বনগাঁর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

