বনগাঁয় সিপিএমের বুকস্টলে নিষেধাজ্ঞা, সিঙ্গল বেঞ্চের রায় খারিজ

Ban-on-CPM-bookstall-in-Bongaon-single-bench-verdict-set-aside

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ : দুর্গাপুজোকে কেন্দ্র করে বনগাঁয় সিপিএমের বুকস্টল ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয়। শুধু বুকস্টল নয়, টেবিল ও ছাতা পেতেও স্টল চালানোর অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়ে দেয় আদালত। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

A-humanitarian-initiative-ahead-of-Puja-Bike-enthusiasts-step-up-to-support-100-students-of-Bagbazar-Sarada-Primary-School

শুনানিতে বুকস্টলের অনুমতি সংক্রান্ত নথি নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি জানতে চান, অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল কি না এবং আবেদন মঞ্জুর না হলে পুলিশ কী পদক্ষেপ করবে। সিপিএমের আইনজীবী শামিম আহমেদ জানান, পূর্ত দফতর (পিডব্লিউডি) এবং হাইওয়ে কর্তৃপক্ষের কাছে ই-মেলে অনুমতি চাওয়া হয়েছিল। পুলিশের কাছেও বিষয়টি জানানো হয়েছিল বলে আদালতে দাবি করেন মামলাকারীর আইনজীবী।

এর পরেই রাস্তার ধারে অনুমতিহীন স্টল নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির বক্তব্য, আইনের চোখে সকলের সমান অধিকার থাকা প্রয়োজন। অনুমতি না থাকলে রাস্তার ধারের সমস্ত স্টল সরিয়ে দিতে হবে। সিপিএমের বুকস্টলটি অন্য স্টলের সঙ্গে একই সারিতে রয়েছে বলে আদালতে দাবি করেন শামিম। তবে বাকি স্টলগুলির অনুমতি রয়েছে কি না, তা জানা নেই বলে জানান রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য।

দুর্গাপুজোর আর কয়েক দিন বাকি থাকায় মানবিক দিক বিবেচনা করে বুকস্টল চালানোর অনুমতি দেওয়ার আবেদন জানান সিপিএমের আইনজীবী। মাইক বা মাইক্রোফোন ছাড়া, দলীয় কার্যালয়ের সামনে মাত্র পাঁচ ফুট লম্বা একটি টেবিল ও ছাতা ব্যবহার করে বই বিক্রির প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু রাজ্যের তরফে আপত্তি ওঠে। বনগাঁ থানার আইসি আদালতে উপস্থিত রয়েছেন এবং বুকস্টলের স্থানটি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে বলে জানান এজি।

এর পরেই টেবিল ও ছাতা ব্যবহার করেও বুকস্টল করা যাবে না বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। ফলে পুজোর মরসুমে বনগাঁয় সিপিএমের বুকস্টল চালু করা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।

Post a Comment

Previous Post Next Post