Bongaon Durga Puja 2026 - এগিয়ে চলো সংঘে সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ

Egiye-Cholo-Sangha-build-a-pavilion-like-Somnath-Temple

সায়ন ঘোষ, বনগাঁ : ঐতিহ্যবাহী স্থাপত্যের আভিজাত্য ও বাংলার লোকসংস্কৃতির মেলবন্ধনে সেজে উঠেছে তিন নং টালিখোলা এগিয়ে চলো সংঘের ৬১তম বর্ষের দুর্গোৎসব। এবারের পুজোর ভাবনা গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দির। মন্দিরের আদলে নির্মিত মণ্ডপের নান্দনিক স্থাপত্য, নিখুঁত কারুকার্য এবং মনোমুগ্ধকর অন্দরসজ্জা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে।

Sarbabhauma-Samachar

তবে এই সংঘের পুজোর বিশেষত্ব শুধু মণ্ডপসজ্জাতেই সীমাবদ্ধ নয়। বাউল মেলার ঐতিহ্যের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বাংলার লোকসংস্কৃতি ও মানবতার বার্তা তুলে ধরে আসছে এই পুজো কমিটি। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউলশিল্পীদের পরিবেশনা, একতারার সুর এবং বাউলগানের মাধুর্য মেলাকে করে তোলে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনক্ষেত্র।

Behag-Overseas

একদিকে সোমনাথ মন্দিরের ঐতিহাসিক স্থাপত্যের অনুকরণে শিল্পের অনন্য প্রকাশ, অন্যদিকে বাউলগানের মধ্য দিয়ে বাংলার মাটির সুর ও মানবপ্রেমের বার্তা— দুইয়ের মেলবন্ধনে এবারের দুর্গোৎসব পেয়েছে স্বতন্ত্র মাত্রা। ৬১ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে তিন নং টালিখোলা এগিয়ে চলো সংঘের এই আয়োজন দুর্গোৎসবের আনন্দের পাশাপাশি লোকসংস্কৃতি ও সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিচ্ছে।

Creation-Photoworld

Post a Comment

Previous Post Next Post