রাজীব গোস্বামী-সহ কর্মীদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বনগাঁর রাজপথে বিএমএস

Case-filed-against-Rajib-Goswami-and-other-workers-BMS-takes-to-the-streets-in-Bongaon-in-protest

সায়ন ঘোষ, বনগাঁ : সংগঠনের নেতা রাজীব গোস্বামী-সহ ভারতীয় মজদুর সংঘের একাধিক সদস্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ ঘিরে বনগাঁয় প্রতিবাদে সরব হল সংগঠন। বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বনগাঁয় মিছিল করলেন ভারতীয় মজদুর সংঘের কর্মী ও সমর্থকরা।

Creation-Photoworld

এদিন বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। সেখান থেকে মতিগঞ্জের দিকে এগিয়ে মিছিলটি বাটার মোড় অতিক্রম করে বনগাঁ রামনগর রোডের মুখে গিয়ে শেষ হয়। গোটা মিছিলজুড়েই রাজীব গোস্বামী-সহ সংগঠনের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

Megh-Balikar-Deshe

সংগঠনের বনগাঁ শহরের সাংগঠনিক সম্পাদক রাজর্ষি বিশ্বাসের অভিযোগ, কিছু প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদতে ভারতীয় মজদুর সংঘের নেতা ও কর্মীদের পরিকল্পিতভাবে হেনস্তা করা হচ্ছে। রাজীব গোস্বামী-সহ একাধিক সদস্যকে মিথ্যা মামলায় জড়িয়ে তাঁদের সাংগঠনিক কার্যকলাপ ব্যাহত করার চেষ্টা চলছে বলেও দাবি তাঁর।

Bholanath-Oil

আন্দোলনকারীদের বক্তব্য, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে সংগঠনের কর্মীদের নিশানা করা হচ্ছে। আইনি পদক্ষেপের আড়ালে তাঁদের উপর চাপ সৃষ্টি করার এই প্রচেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অভিযোগের সত্যতা যাচাই না করে এভাবে কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলেও সরব হন সংগঠনের সদস্যরা।

/

রাজীব গোস্বামী-সহ যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচি বলে জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ। পাশাপাশি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করারও দাবি তোলা হয়েছে।

এদিনের মিছিল থেকে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, মামলা বা হেনস্তার ভয় দেখিয়ে শ্রমিক সংগঠনের কর্মসূচি এবং আন্দোলনকে স্তব্ধ করা সম্ভব নয়। নিজেদের নেতা ও কর্মীদের পাশে দাঁড়িয়ে আগামী দিনেও প্রতিবাদ জারি রাখার বার্তাই দিল ভারতীয় মজদুর সংঘ।

Post a Comment

Previous Post Next Post