বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, আগামী বছর থেকে চালু ‘সীমা মিত্র সম্মান’

Chief-Minister-apologized-to-the-BSF

প্রতিনিধি, বসিরহাট : আগের সরকারের আমলে বিএসএফের সঙ্গে রাজ্য সরকারের আচরণের জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার দীপাবলিতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪ নম্বর ব্যাটেলিয়নের কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। একই সঙ্গে সীমান্ত এলাকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের আশ্বাস দেওয়ার পাশাপাশি আগামী বছর থেকে রাজ্যে ‘সীমা মিত্র সম্মান’ চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Creation-Photoworld

এ দিন হিঙ্গলগঞ্জ কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে তিনি বিএসএফের ক্যাম্পে যান। সীমান্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ৭৪ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।

/

বিএসএফের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দীপাবলিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার হৃদয় থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। রাজ্যে পূর্বতন যে সরকার ছিল, তাঁরা বিএসএফের সঙ্গে যে আচরণ করেছে, যে ব্যবহার করেছিল, তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমি ক্ষমা চাইছি।”

Megh-Balikar-Deshe

সীমান্ত এলাকার উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও বিশেষ বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবকদের বর্তমান এবং আগামী দিনের বিভিন্ন প্রকল্পে কাজের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় মানুষের সম্পর্ক আরও দৃঢ় করতে আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ চালু করা হবে।

Bholanath-Oil

বিএসএফের সঙ্গে বৈঠকের পর বসিরহাট জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গেও প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাই ছিল এই সফরের অন্যতম উদ্দেশ্য।

Post a Comment

Previous Post Next Post