“ওসির মদতেই শ্রমিকদের মারধর!” পেট্রাপোল থানার ওসিকে হুঁশিয়ারি বিধায়ক দেবদাস মণ্ডলের

MLA-Debdas-Mondal-issues-a-warning-to-the-Petrapole-Police-Station-OC

প্রতিনিধি, বনগাঁ : পেট্রাপোল স্থলবন্দরে শ্রমিক অসন্তোষ এবং শ্রমিকদের মারধরের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত রাজনৈতিক মহল। সম্প্রতি পেট্রাপোল বন্দরে শ্রমিকদের মধ্যে কাজের বণ্টনকে কেন্দ্র করে অশান্তির ঘটনা সামনে আসে। শ্রমিকদের মধ্যে কাজের বণ্টন নিয়ে বিরোধের জেরে টানা তিন দিন ধরে চলা অচলাবস্থা কেটেছে বুধবার। কিন্তু জট কেটেছে? প্রশ্ন উঠেছে একাধিক মহলে।

Megh-Balikar-Deshe

উল্লেখ্য, বিরোধের মধ্যে শ্রমিকদের মারধরের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক চর্চা। আর সেই ঘটনাকে সামনে রেখেই এবার পেট্রাপোল থানার ওসিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল।

Bholanath-Oil

বৃহস্পতিবার বনগাঁয় আয়োজিত একটি বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে পেট্রাপোল থানার ওসিকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন বিধায়ক। শ্রমিকদের উপর হামলা এবং তাঁদের নিরাপত্তার প্রশ্ন তুলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে পেট্রাপোল বন্দরের শ্রমিকদের বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ।

/

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই পেট্রাপোল স্থলবন্দরে শ্রমিকদের কাজের বণ্টন, পরিচয়পত্র এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের মধ্যে অধিকার নিয়ে টানাপোড়েন চলছিল। এর জেরে টানা কয়েক দিন বন্দরের লোডিং-আনলোডিংয়ের কাজ ব্যাহত হয়। পরে শ্রমিক সংগঠনগুলির মধ্যে আলোচনার মাধ্যমে সাময়িক জট কাটলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বন্দরের কাজকর্ম। কিন্তু শ্রমিকদের মারধরের ভাইরাল ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দেয়।

এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দেবদাস মণ্ডলের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে পেট্রাপোল থানার ওসিকে উদ্দেশ্য করে তাঁর এই কড়া হুঁশিয়ারি আগামী দিনে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রয়েছে। শ্রমিকদের নিরাপত্তা এবং বন্দরের শান্তিপূর্ণ কাজকর্ম নিশ্চিত করতে প্রশাসন কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।

Creation-Photoworld

Post a Comment

Previous Post Next Post